শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩,৪৫২ টাকা, কার্যকর শুক্রবার থেকে

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩,৪৫২ টাকা, কার্যকর শুক্রবার থেকে
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩,৪৫২ টাকা, কার্যকর শুক্রবার থেকে

দেশের স্বর্ণ বাজারে আবারও বড় পরিবর্তন এসেছে। ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা। আগামীকাল শুক্রবার (১৬ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে দেশের বাজারেও দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী:
২২ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি): ১,৬৫,৭৩৪ টাকা
২১ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি): ১,৬১,৫০০ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি): ১,৩৮,৪২৮ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ (প্রতি ভরি): ১,১৪,৪৩৬ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে ১৩ মে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। সেই দামের তুলনায় এবার তা কমানো হলো ৩,৪৫২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে, আর ১২ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।

এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার দাম নিম্নরূপ:
২২ ক্যারেট রুপা (প্রতি ভরি): ২,৮১১ টাকা
২১ ক্যারেট রুপা (প্রতি ভরি): ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট রুপা (প্রতি ভরি): ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতির রুপা (প্রতি ভরি): ১,৭২৬ টাকা

ভোরের আকাশ//হ.র

স্বর্ণ

শেয়ার করুন: