দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.২৫ বিলিয়ন ডলার

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০,২৪৮.১১ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.২৫ বিলিয়ন ডলার।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৫,২৩২.৩৩ মিলিয়ন ডলার বা ২৫.৩২ বিলিয়ন ডলার।
এর আগে, গত ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ২৪.৯৮ বিলিয়ন ডলার। একইভাবে, ২৪ জুলাই পর্যন্ত রিজার্ভ ছিল ৩০,০০৪.৫০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ২৪,৯৮৮.২৪ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করা হয়। এতে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।
ভোরের আকাশ//হ.র