শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাড়ল ফার্মের মুরগির দাম, কেজি ১৮৫ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে ফার্মের (ব্রয়লার) মুরগির দাম। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি ও পলাশী এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। কারওয়ানবাজারের বিক্রেতা আবদুল জলিল বলেন, বর্তমানে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা, সোনালি (কক) মুরগি প্রায় ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা ফারুক রহমান বলেন, গত সপ্তাহে তিনি ব্রয়লার মুরগি ১৭৫ টাকা কেজি দরে কিনেছিলেন। তবে মঙ্গলবার একই মুরগি কিনতে হয়েছে ১৮৫ টাকা কেজি দরে। তার মতে, কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাজারে সরবরাহে প্রভাব পড়ায় এ দাম বেড়েছে।

শুধু মুরগিই নয়, হাঁস ও ডিমের দামও বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে হাঁস প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালিতে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম প্রতি হালিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

ভোরের আকাশ/এনএ

ফার্মের মুরগিকেজি

শেয়ার করুন: