শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিকাশ, নগদ, রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিকাশ, নগদ, রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে
বিকাশ, নগদ, রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাৎ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক তার মোবাইল হিসাব থেকে দিনে ৫০ হাজার টাকা জমা (ক্যাশ ইন) করতে পারবেন। আর মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করা যাবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক সার্কুলার জারি করেছে।

এতদিন দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন (ক্যাশ আউট) করা যাবে। মাসে ২ লাখ  টাকা উত্তোলন করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের সুবিধা ছিল।

নতুন নির্দেশনায়, মোবাইলে আর্থিক সেবায় জমা-উত্তোলনের সীমা বাড়লেও ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা অপর্বির্তিত রাখা হয়েছে। এছাড়া ব্যবসা হতে ব্যক্তিতে অর্থ প্রেরণ (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে এবং মাসিক ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। এমএফএস হিসাবের স্থিতির সীমাও বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে। 

অর্থাৎ এখন বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল হিসাবে ৫ লাখ টাকা জমা রাখতে পারবেন। তবে আগে সীমা অপরিবর্তীত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: