শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যা বোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যা বোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা
ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যা বোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা

ভারত সরকার কর্তৃক ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ কোনো সমস্যা বোধ করছে না-বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হয়েছে। বুধবার রাতে সব অংশীজন নিয়ে সভা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কোনো সমস্যা বোধ করছি না। আমাদের নিজস্ব সক্ষমতায় যেন কোনো ঘাটতি না পড়ে, আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের যেন কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সব ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করছি, এ সমস্যা কাটিয়ে উঠব।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের দাবি উঠেছে যে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট বাতিল করা যায় কিনা, এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে সক্ষমতা বৃদ্ধি।

ভারতকে কোনো চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করছি না।

বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থগিতাদেশ তো সাময়িক সময়ের জন্য। এ বিষয়ে আমাদের দীর্ঘমেয়াদে করণীয় আছে, তাদের আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায় নি। সেই আকাঙ্ক্ষাগুলোকে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর ভিত্তি করে কতটুকু করতে পারবো- সে বিষয়গুলো বিশ্লেষণ করছি এবং সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো।

ভোরের আকাশ/এসএইচ

বাণিজ্য উপদেষ্টারপ্তানিভারত

শেয়ার করুন: