স্বর্ণের দাম আরও বাড়ল

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ ঘোষণায়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।
এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুস জানিয়েছিল, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে নতুন দামের ঘোষণা সত্ত্বেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা আছে।
ভোরের আকাশ/হ.র