শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল বিডা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নতুন নকশা করা ওয়েবসাইট আজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের বিনিয়োগ পরিকাঠামোকে আরও সুগম করতে এবং বিনিয়োগকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ আরও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

নতুন ওয়েবসাইট প্রসঙ্গে বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সেই দেশের বিনিয়োগ সংস্থার ওয়েবসাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সম্ভাব্য খাত মূল্যায়ন ও শর্টলিস্ট করে থাকেন। তাই এই ধরনের প্ল্যাটফর্মগুলো বিনিয়োগসংক্রান্ত তথ্য প্রদান, বিনিয়োগকারীদের প্রশ্নের উত্তর দেওয়া এবং দেশের প্রতিযোগিতামূলক সুবিধাগুলো তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

একটি সুসংগঠিত ওয়েবসাইটই প্রাথমিকভাবে নির্ধারণ করতে পারে, কোনো বিনিয়োগকারী একটি দেশ নিয়ে আগ্রহ দেখাবেন কিনা, নাকি অন্য কোনো বিকল্প বিবেচনা করবেন। এ কারণেই বিডার নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে বিনিয়োগকারীদের যাত্রার বিভিন্ন স্তরকে বিবেচনায় রেখে। যেখানে একজন বিনিয়োগকারী সুযোগ খুঁজে দেখা থেকে শুরু করে, বাজার সম্ভাবনা মূল্যায়ন করা এবং সর্বশেষে সফল বাস্তবায়নের জন্য উপযুক্ত ইকোসিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন।

এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিডার পুরোনো ওয়েবসাইটটি একটি সাধারণ সরকারি পোর্টালের মতো ছিল। এটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তা দেওয়ার জন্য উপযুক্তভাবে প্রস্তুত ছিল না। নতুন প্ল্যাটফর্মটি স্পষ্টতা এবং কৌশলগত সম্পৃক্ততার ভিত্তিতে নির্মিত একটি বিনিয়োগকারী-কেন্দ্রিক সেবা মডেলের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই রূপান্তর এবং নতুন ওয়েবসাইট সম্পর্কে কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদারদের অবহিত করা হচ্ছে, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের অঙ্গীকার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পান।

উল্লেখ্য, ওয়েবসাইটের পাশাপাশি বিডার লোগোতেও পরিবর্তন আনা হয়েছে, যা নতুন চেহারায় প্রকাশিত হয়েছে। নতুন ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন।

ভোরের আকাশ/এসএইচ

ওয়েবসাইট-চালুনতুন-ওয়েবসাইটবিনিয়োগকারীবিডা

শেয়ার করুন: