শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করছে ৪৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করছে ৪৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান
ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করছে ৪৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান

রাজধানী ঢাকাসহ দেশের ৪১টি জেলায় ৪ হাজার ৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠানে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভ্যাট নিবন্ধন ছাড়াই। এ প্রতিষ্ঠানগুলোকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনলে রাজস্ব আহরণ বাড়বে সরকারের।

রোববার (২৩ মার্চ) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে জানানো হয়েছে এসব তথ্য। 

এর আগে ৬ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এসব তথ্য জানিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।

চিঠিতে আরও জানানো হয়, এর আগে জাতীয় রাজস্ব বোর্ডকে ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ২৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হয়েছিল। সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে এবার কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ৪১ জেলার ২৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হলো।

বাজুস ম‌নে কর‌ছে, এসব জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: