সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৩ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ৬৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে ১০৯টির শেয়ারদর বেড়েছে, ১৮৫টির কমেছে ও ৮৫টির দর অপরিবর্তিত রয়েছে।
এ সময় লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সার্প ইন্ডাস্ট্রি, সামিট পোর্ট, বেক্সিমকো লিমিটেড, সায়হাম টেক্সটাইল, ওয়ালটন, এমএল ডায়িং, সায়হাম কটন, ফার কেমিক্যাল ও প্যারামাউন্ট টেক্সটাইল।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়েছিল। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী হতে থাকে। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করে। পরে সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এ সময় পর্যন্ত সিএসইতে ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২টির শেয়ারদর বেড়েছে, ৮টির কমেছে ও ৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ভোরের আকাশ/জেআ