শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগস্টে রেমিট্যান্স এসেছে ২.৪২ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আগস্টে রেমিট্যান্স এসেছে ২.৪২ বিলিয়ন ডলার
আগস্টে রেমিট্যান্স এসেছে ২.৪২ বিলিয়ন ডলার

আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ (২.৪২ বিলিয়ন) মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। হুন্ডি প্রতিরোধ, প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার উন্নতির কারণে এ ধারাবাহিক প্রবাহ বজায় রয়েছে।

এর আগে জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি ডলার, যা প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) রেমিট্যান্স এসেছে মোট ৪৯০ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৪১৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এর আগের অর্থবছর ২০২৩-২৪ এ রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাহ।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি ডলারের জোগান নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও স্থিতিশীলতা ফিরিয়ে আনছে।

ভোরের আকাশ//হ.র

রেমিটেন্স

শেয়ার করুন: