শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনবিআর নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে : অর্থ উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
এনবিআর নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে : অর্থ উপদেষ্টা
এনবিআর নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে : অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দুই ভাগ করা নিয়ে কর্মকর্তাদের মাঝে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি দূর হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এনবিআরকে যে দুই বিভাগে ভাগ করা হয়েছে, তা-ই থাকবে।মঙ্গলবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। তিনি এর বেশি মন্তব্য করতে চাননি।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং অর্থ বিভাগ ও এনবিআরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জ্বালানি উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অবশ্য বলেন, অর্থ উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এ নিয়ে কিছু কাজ করা হবে।

এদিকে গতকাল বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিসিএস (কর) ক্যাডার ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিরা তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। জারিকৃত অধ্যাদেশ বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন উদ্বেগ, পরামর্শ ও মতামত গুরুত্বসহকারে শোনা হয়। উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হবে বলে অর্থ উপদেষ্টা আশ্বাস দেন।

সম্প্রতি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (ইআরডি) দুই ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা কর্মচারীরা টানা চার কর্মদিবস কলমবিরতি কর্মসূচি পালন করেন।

ভোরের আকাশ/এসএইচ

অর্থ উপদেষ্টাএনবিআর

শেয়ার করুন: