শুক্রবার খোলা থাকবে ব্যাংক
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট পরিচালিত হবে।
এ ছাড়াও হাটে অস্থায়ী ব্যাংক বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুথে নগদ লেনদেনের পাশাপাশি নতুন হিসাব খোলার সুযোগও থাকবে। অতিরিক্ত দায়িত্বে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশে।
ভোরের আকাশ/এসএইচ