শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের দামে নতুন রেকর্ড

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বর্ণের দামে নতুন রেকর্ড
স্বর্ণের দামে নতুন রেকর্ড

কয়েক দফা বাড়িয়ে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬,০৯৯ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ১,১৫৪ টাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দেশে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ দাম বেড়ে হবে এক লাখ পাঁচ হাজার ৩০৩ টাকা।

এর আগে মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট মানের স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হয় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে এক লাখ চার হাজার ৪৯৮ টাকায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: