শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে কয়েকটি পোশাক কারখানায়। পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানায় ছুটি ঘোষণা ও উৎপাদন বন্ধ রাখা হলেও অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে মজুরি বৃদ্ধির পরও গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছু এলাকায় শ্রমিকেরা হঠাৎ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন

ন্যূনতম মজুরি ১৭ হাজার নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ

কারখানা ছুটির পর বেশির ভাগ শ্রমিক শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। তবে জেলার বাকি অধিকাংশ পোশাক কারখানায় নির্বিঘ্নে কাজ চলছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। কিছু সময় তারা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখে। বুধবার প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে।

ভোরের আকাশ/জেআ

শ্রমিকপোশাক

শেয়ার করুন: