তৃতীয়বার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ তালিকায় যমুনা ব্যাংক

বাংলাদেশের যমুনা ব্যাংক টানা তৃতীয়বার বাংলাদেশ ব্যাংকের ‘টেকসই ব্যাংক রেটিং’ শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় স্থান অর্জন করেছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যমুনা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের রেটিংয়ে শীর্ষ দশে স্থান পাওয়ার পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে টেকসই ও পরিবেশ বান্ধব অর্থায়ন, শক্তিশালী আর্থিক ভিত্তি, সেবা বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম।
বাংলাদেশ ব্যাংকের আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন্নাহার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রসান্ত সামি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সম্মাননা প্রাপ্তির পর মির্জা ইলিয়াস উদ্দীন বলেন, “যমুনা ব্যাংকের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগ শুধু সামাজিক দায়বদ্ধতার নিদর্শন নয়; এগুলো আমাদের ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার জন্যও একটি সুপরিকল্পিত কৌশল। এই রেটিং আমাদের দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের প্রতিফলন।”
ভোরের আকাশ/হ.র