শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২১ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৬০৬ কোটি টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২১ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৬০৬ কোটি টাকা
২১ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার ৬০৬ কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৬০৬ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা ধরে)। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, রেমিট্যান্স প্রবাহের এ ধারা অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৬ কোটি ৬০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের একই সময়ে দেশে এসেছিল ১৪৩ কোটি ডলারের রেমিট্যান্স।

এর আগে, সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে দেশে এসেছে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকা। সেই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৪০ লাখ ডলার বা ১ হাজার ১৪৭ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। গত অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতায় অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্সের চিত্র ছিল উল্লেখযোগ্য। জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে’তে ২৯৭ কোটি এবং সর্বশেষ জুনে এসেছে ২৮২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ দেওয়া, উৎসবকেন্দ্রিক আয় বৃদ্ধি এবং হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানো নিরুৎসাহিত করার ফলেই এই প্রবাহ বাড়ছে।

ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: