শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতীকী মূল্যে আর কেউ সরকারি সম্পত্তি পাবে না: অর্থ উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

এখন থেকে ‘প্রতীকী মূল্যে’ আর কাউকে সরকারি জমি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

এদিন ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের পরিত্যক্ত ‘জলিল টেক্সটাইল মিলের’ প্রায় ৫৫ একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত হয়, যেটা সামরিক বাহিনী নিতে চায় বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘তারা নিতে চেয়েছে (সেনাবাহিনী)। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে আর সরকারি জমি দেওয়া হবে না। জমি নিতে চাইলে অর্থ দিয়ে নিতে হবে। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক ক্ষেত্রে ১০ একর প্রয়োজন থাকলেও প্রতীকী মূল্যের কারণে ১০০ একর জমি দরকার বলে জানানো হয়।’

উপদেষ্টা বলেন, ‘আমরা অনুমোদন দিয়েছি বিক্রি করার। এখন তারা (সেনাবাহিনী) প্রস্তাব দেবে, কত দামে নেবে।’

বৈঠকে সার কেনার পাশাপাশি স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হওয়ার তথ্যও দেন উপদেষ্টা। কথা বলেন বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপের বিষয়েও।

তিনি বলেন, শুল্ক থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেওয়া হবে। শুল্ক নিয়ে দরকষাকষি করতে যুক্তরাষ্ট্রে সফর করছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। তারা বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে।

প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে; কী কী কেনা যায়, তা নিয়ে।’

ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে ৬২৬টি মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি খাতে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগও আছে। মার্কিন শুল্ক থেকে রক্ষা পেতে সবশেষ মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও এসেছে অন্তর্বর্তী সরকারের তরফে।

এর বাইরেও আরও কোনো উদ্যোগ আছে কিনা, সেই প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আরো আছে, কী কী আছে, সেটা এখন আমি বলব না। তিনি (বাণিজ্য উপদেষ্টা) ফিরে এলে তারপর বলব।’

ভোরের আকাশ/এসএইচ

অর্থ উপদেষ্টাসালেহউদ্দিন আহমেদ

শেয়ার করুন: