শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা, গেজেট প্রকাশে কেন দেরি?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি এখনো পে-স্কেল বাস্তবায়নসংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করতে পারেনি। ফলে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশেও বিলম্ব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত বুধবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বিষয়ে সচিব কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস্তবায়নের কারিগরি ও আর্থিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হলেও সুপারিশমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে কমিটি আবারও বৈঠকে বসবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও গেজেট প্রকাশের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রথম ধাপে মূল (বেসিক) বেতন এবং পরবর্তী দুই ধাপে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

কমিটির বৈঠকে পে-কমিশনের প্রস্তাবিত ২০টি গ্রেড নিয়েও পর্যালোচনা করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০তম গ্রেডের মূল বেতন ৪৮ হাজার ৪০০ টাকা এবং প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই গ্রেডের সংখ্যা বা মূল বেতনের পরিমাণে কিছু পরিবর্তনের কথা ভাবছে সরকার।

এদিকে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দেশের উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে জানান, বর্তমান পরিস্থিতিতে নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

আরও পড়ুন

জাতিসংঘের আফগানিস্তান মিশনের নেতৃত্বে রাবাব ফাতিমা

অবশ্য আইএমএফের উদ্বেগের মাঝেও বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়নে আন্তরিক। সে লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পে-স্কেলের আংশিক বাস্তবায়ন ও এমপিওভুক্ত শিক্ষকদের সুবিধার্থে অতিরিক্ত আরও ৪৪ হাজার কোটি টাকার আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে।

অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানান, সচিব কমিটির সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে, যার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন।

ভোরের আকাশ/জেআ

নবম পে স্কেলসরকারি চাকরিজীবী

শেয়ার করুন: