শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে চীন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। চীন জানিয়েছে, ১০ এপ্রিল থেকে সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হবে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রে কিছু বিরল পণ্যের রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা বাণিজ্যিক যুদ্ধকে আরও তীব্র করবে।

শুক্রবার (৪ এপ্রিল) সংবাদমাধ্য আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে চীনের অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, নতুন শুল্ক ব্যবস্থা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে। আগেই চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ ছিল, ফলে নতুন শুল্ক মিলিয়ে মোট হার দাঁড়ায় ৫৪ শতাংশে।

চীনের অর্থ মন্ত্রণালয় জানায়,  ট্রাম্পের ঘোষণার জবাবে এর আগেই তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এবার সেই শুল্কের ওপর আরও ৩৪ শতাংশ যোগ করা হলো।

চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে বলেন, চীন ভুল খেলেছে। তারা আতঙ্কে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই।

অন্য এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি উচ্চ শুল্ক আরোপের পর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে আলোচনার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। তার দাবি, দেশটি জানিয়েছে প্রয়োজনে মার্কিন পণ্যে শুল্ক শূন্য শতাংশে নিয়ে আসা হবে। এর আগে শুল্ক কার্যকরের আগে ট্রাম্প প্রশাসনের কাছে তিন মাসের সময় চেয়েছিল ভিয়েতনাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল দেশটি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: