শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কৃষিতে ভর্তুকি চালিয়ে যেতে আইএমএফ থেকে বেরিয়ে আসবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ মে ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কৃষিতে ভর্তুকি চালিয়ে যেতে আইএমএফ থেকে বেরিয়ে আসবে সরকার
কৃষিতে ভর্তুকি চালিয়ে যেতে আইএমএফ থেকে বেরিয়ে আসবে সরকার

“কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষফোড়া জেনেও পায়রা বন্দর প্রকল্প কাটা সম্ভব নয়, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে গেছে।”

শনিবার (৩ মে) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ‘কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

তিনি মনে করেন, কৃষি বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথাগুলো ৬ মাস আগে আলোচনা করা উচিত ছিল।

সেমিনারটি আয়োজন করে কৃষি অর্থনীতি সমিতি। আহসানুজ্জামান লিন্টুর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও বক্তব্য রাখেন সাবেক প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, দেশে ৪ দশমিক ৮৭ শতাংশ হারে বাজেট বাড়লেও কৃষিবাজেট বাড়ছে ৩ শতাংশ হারে। মোট বাজেটে কৃষির হিস্যা আরও বাড়াতে হবে। মোট বাজেটের মধ্যে ১০ শতাংশ হারে কৃষি ও ৫ শতাংশ হারে এ খাতে ভর্তুকি দিতে হবে। দেশে প্রতিবছর ১ দশমিক ২ শতাংশ প্রাকৃতিক জলাশয় দখল ও দূষণে হারাচ্ছে। অথচ ভিয়েতনাম ও চীনে সরকারি ব্যবস্থাপনায় এসব সংরক্ষণ করা হচ্ছে। তাই দেশের জলাশয়কে রিজার্ভ হিসেবে চিহ্নিত করে সংরক্ষণ করতে হবে।

বক্তারা ব্লু ইকোনমি সম্পর্কে বলেন, বঙ্গোপসাগরে বছরে ৮ মিলিয়ন মেট্রিক টন মাছ পাওয়া যায়। এটি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সামুদ্রিক মাছ মাত্র শূন্য দশমিক ৭ মিলিয়ন টন আহরণ করা হয়।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, কৃষিতে গবেষণা বাড়ছে। এখাতে অভূত উন্নতি হয়েছে। দেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকাশক্তি গার্মেন্টস, রেমিট্যান্স ও কৃষি অর্থনীতি।

ড. জাহাঙ্গীর আলম বলেন, কৃষিবাজেট যারা প্রণয়ন করেন তারা কৃষির সার্বিক মূল্যায়ন করে বাজেট বাড়ান না। খাদ্য মূল্যস্ফীতি নিয়ে আমরা চিন্তিত। এর মূলে রয়েছে কৃষির উৎপাদন কমে যাওয়া। মূল্যস্ফীতি কমাতে উৎপাদন বাড়াতে হবে।

তিনি বলেন, কৃষিখাতে পণ্যের মূল্য সহায়তা করা হচ্ছে না। সবজির দাম না পেয়ে কৃষক গরুকে খাওয়াচ্ছে। এ খাতে প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে বিনিয়োগ আরও বাড়াতে হবে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: