শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসন আমলের সার্বিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের শাসন আমলের বিভিন্ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করা হয়েছিল। ওই দিন প্রাথমিক শুনানি শেষে উচ্চ আদালত আদেশের জন্য আজকের দিন (বৃহস্পতিবার) ধার্য করেছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে গুরুত্বপূর্ণ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে রিটের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আরও পড়ুন

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন : ট্রাম্প

শুনানি শেষে জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়ে আমরা জনস্বার্থে রিটটি করেছিলাম। আমাদের যুক্তি ছিল ওই ১৮ মাসে অর্থনীতি ও স্বাস্থ্য খাতসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা এখানে বাঞ্ছনীয় ছিল, যেন ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসেও পূর্ববর্তী বিষয়গুলোকে উপেক্ষা করতে না পারে।

রিটকারী অপর আইনজীবী মহসিন রশীদ জানান, গত ১৮ মাসে রাষ্ট্রে যা কিছু ঘটেছে, আমরা কেবল তার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়েছিলাম। পুরো বিষয়টি কীভাবে বা কার মাধ্যমে তদন্ত হবে, তা নির্ধারণের দায়িত্ব ছিল সরকারের। গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের নির্দেশনা জানার জন্য সময় নিয়েছিলেন। তবে আজ উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজের আদেশ দেন।

ভোরের আকাশ/ইউএম

অন্তর্বর্তী সরকার

শেয়ার করুন: