শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গোলাম দস্তগীর গাজী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী। তিনি নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) ১ আসনের সাবেক সংসদ সদস্য। সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৮ জুলাই এই ক্রোকাদেশ দেন বলে জানায় সংস্থাটি।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি, আন্ডার ইনভয়েস-ওভার ইনভয়েস ও সঙ্ঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় তার এই সম্পত্তি ক্রোক করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, ৪ হাজার ৮৮০ শতাংশ জমি ক্রোক করা হয়েছে। এর দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। জমির ওপর থাকা গাজী টায়ার প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো ক্রোক করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার অনুসন্ধানকালে জানা যায়, ক্রোক করা সম্পত্তি ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন গোলাম দস্তগীর গাজী। তিনিসহ সংশ্লিষ্ট ব্যক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অনুসন্ধান চলমান রয়েছে। বিদেশে অর্থ পাচারসংক্রান্ত অনুসন্ধানও চলছে।

এর আগে গত ৮ জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেন। টিবিএস ওই আবেদনের কপি ও আদালতের আদেশপত্র দেখেছে।

ভোরের আকাশ/এসএইচ

সম্পত্তি জব্দগোলাম দস্তগীরসাবেক মন্ত্রীসিআইডি

শেয়ার করুন: