শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
রিমান্ড শেষে কারাগারে পলক
রিমান্ড শেষে কারাগারে পলক

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এর আগে গত ২৩ এপ্রিল এ মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের ভিত্তিতে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে দুইদিন জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী আব্দুল জব্বার সুমন (৩৮)।

এ সময় অজ্ঞাতনামা আসামিদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় তার মা নাজমা বেগম শেখ হাসিনাসহ নয়জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জুনাইদ আহমেদ পলক এ মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: