শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইজিপির বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পদ থেকে মো. বাহারুল আলমকে বরখাস্তের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এবার তাকে বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন—২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও হৃদয়বিদারক অধ্যায়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ বহু সদস্য নির্মমভাবে নিহত হন। এই জাতীয় শোক এখনও ন্যায়বিচারের প্রত্যাশায় বিদীর্ণ। সাম্প্রতিক তদন্ত রিপোর্টে আইজিপি বাহারুল আলমের নাম ওঠায় জনআস্থা, ন্যায়বিচার এবং বিচারপ্রতিষ্ঠার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন সংবেদনশীল ঘটনার তদন্তে নাম আসা অত্যন্ত গুরুতর দাবি করে উল্লেখ করেন তিনি। তার মতে, এ অবস্থায় দায়িত্বে বহাল থাকা ব্যক্তি তদন্তের নিরপেক্ষতা ও জনবিশ্বাসকে বাধাগ্রস্ত করতে পারে।

চিঠিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতি দমন এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। এমন পরিস্থিতিতে তদন্ত রিপোর্টে নাম থাকা সত্ত্বেও একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার দায়িত্বে বহাল থাকা জনমনে সন্দেহের জন্ম দিচ্ছে।

চিঠিতে তিন দফা দাবি জানানো হয়—

১. ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি/বরখাস্ত করার নির্দেশ প্রদান করা হোক।

২. মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

৩. স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছি, যাতে রাষ্ট্র ও জনগণ উভয়ে ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন অনুভব করতে পারে।

ভোরের আকাশ/তা.কা


 

আইনজীবীহত্যাকাণ্ডআইজিপিবাহারুল আলম

শেয়ার করুন: