শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্র মামলায় দুই মাদক ব্যবসায়ী এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ত্র মামলায় দুই মাদক ব্যবসায়ী এক দিনের রিমান্ডে
অস্ত্র মামলায় দুই মাদক ব্যবসায়ী এক দিনের রিমান্ডে

রাজধানীর কামরাঙ্গীরচরে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. কামাল ওরফে বাবুল আকন্দ ও মো. সাজিম-এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৪ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটে পুলিশের লালবাগ জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচরের কলেজ রোডের আবু নাছেরের বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। অভিযানে কামাল ও সাজিমকে আটক করা হয়।

তল্লাশির সময় তাদের শরীর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কামালের কাছ থেকে নেওয়া চাবি ব্যবহার করে তার বাসার আলমারি তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় পুলিশ মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: