শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের দায়ে নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ৷  

এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শিশু ধর্ষণ দমন আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ সত্যতা নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) এবং একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। এর মধ্যে মো. রাসেল ছাড়া বাকি সবাই পলাতক রয়েছে।

আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা জানান, ২০২৩ সালের ১ এপ্রিল আসামিরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ভুক্তভোগী শিশুকে আটকিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পরে তাকে ধর্ষণ করেন।

তিনি আরও জানান, শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আদালত আজ রায় ঘোষণা করেছেন।

ভোরের আকাশ/এনউব

যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন: