শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদে থেকেও নির্বাচন করা যায়: অ্যাটর্নি জেনারেল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়। সংবিধানে এতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ না। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনে কোনো বাধা নেই, এমনকি পদে থেকেও নির্বাচন করতে পারেন।

তিনি বলেন, আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি, ততক্ষণ আমি রাষ্ট্রের আইনজীবী। আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে। যদি সরকারের কোনো কাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তবে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধেও দাঁড়াতে পারেন।

এর আগে বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

 

 

অ্যাটর্নি জেনারেল

শেয়ার করুন: