শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামীপন্থী ৬১ আইনজীবী কারাগারে, জামিন ১৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামীপন্থী ৬১ আইনজীবী কারাগারে, জামিন ১৯
আওয়ামীপন্থী ৬১ আইনজীবী কারাগারে, জামিন ১৯

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানী ঢাকার কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৬৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে এ মামলায় তিনজন আইনজীবী পলাতক থাকায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় ১৯ জনকে জামিন দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদের মধ্যে তিনজন পালিয়ে যাওয়ায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ মামলায় ১৯ জনের জামিন মঞ্জুর করেন আদালত।

রোববার সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন এসব আওয়ামীপন্থি আইনজীবীরা। সকাল থেকেই শুনানির জন্য আদালত প্রাঙ্গণে ভিড় বাড়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের। এ সময় বাড়তি পুলিশ মেতায়েন করতেও দেখা যায়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার পর আদালত এই আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আসাদুর রহমান রচি, ঢাকার সাইবার ট্রাইব্যুনালের সাবেক পিপি নজরুল ইসলাম শামীম। জামিন পাওয়া আসামিদের মধ্যে আবু সাঈদ সাগর, শারমিন সুলতানা হ্যাপি, সালেহা আক্তার শিল্পী, জেসমিন আক্তার, তাসলিমা ইয়াসমিন নদী, শিখা ইসলাম, মিতা, শায়লা পারভীন পিয়া ও সালমা হাই টুনি রয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: