শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষ্যে কর্মস্থলে ফেরা যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় যেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদে বাড়িতে আসা লাখ লাখ মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নিয়ে গিয়ে কর্মস্থলে যোগদানের সুযোগ করে দেওয়াই আমাদের এখন প্রধান লক্ষ্য। আমরা চাই মানুষের ফিরতি যাত্রা সম্পূর্ণ নিরাপদ হোক।

তিনি আরও বলেন, ভোলার ইলিশা লঞ্চঘাট দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর। প্রতিদিন বিপুলসংখ্যক নৌযান এ ঘাট দিয়ে চলাচল করে। তাই ঘাটটির আধুনিকায়ন সময়ের দাবি উল্লেখ করে তিনি জানান, ঈদযাত্রা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ শুরু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসময় ভোলা জেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দিনভর স্পিডবোটে করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ভোরের আকাশ/নি

মাসুদ উদ্দিন চৌধুরী

শেয়ার করুন: