শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

জামিন পেলেন হিরো আলম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিনের আদেশ দেন। হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা তার মক্কেলের জামিন পাওয়ার তথ্য দেন। রিয়া মনির দায়ের করা মামলায় এদিন দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। জামিনের শর্ত ভঙ্গ করায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

প্রসঙ্গত, গত ২৩ জুন রিয়া মনির দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহে রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়া মনিকে ডেকে নেন তিনি। সেখানে অজ্ঞাতনামা ১০-১২ জনসহ উল্লিখিত দুই আসামি হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেন রিয়া মনিকে। সেই সঙ্গে তার গলার স্বর্ণের চেইনও নিয়ে যান অভিযুক্তরা।

ভোরের আকাশ/এসএইচ

জামিনহিরো আলম

শেয়ার করুন: