শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল

খায়রুল হকের জামিন নিয়ে হট্টগোল অপ্রত্যাশিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

২০২৪ সালের জুলাই-আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে পলাতক শেখ হাসিনার বিচার নিয়ে কোনো আপস (কম্প্রোমাইজ) করা হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সম্প্রতি একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানির সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীর মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা অপ্রত্যাশিত।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরেশোরেই। এরই মধ্যে এই মামলায় হাসিনার বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে? এ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কি না, সেই বিষয়ে মিথ তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ন্যায় বিচার পরিপন্থি কোনো কিছু এখানে রাখা হবে না। যে কেউ এখানে বিচার পর্যবেক্ষণে আসতে পারেন।

খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।

ভোরের আকাশ/মো.আ.

অ্যাটর্নি জেনারেলআদালতআইনজীবী

শেয়ার করুন: