শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর বিচার এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, যে ছয়টি মামলার বিচার ইতোমধ্যে হয়েছে আমাদের ওখানে, আমি যোগদানের আগে তিনটি এবং আমি যোগদানের পরে তিনটি-এই ছয়টি বিচার কার্য শেষ হয়েছে ।

তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে যে ছয়টা মামলার বিচারকার্য শেষ করতে আমরা পেরেছি, এইটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হয়েছে ।

আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত বিচারকার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিতে পারে, তাই এটি স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগুচ্ছে ।

বিচারের শেষ পর্যায়ে থাকা মামলাগুলোর বিষয়ে মো.আমিনুল ইসলাম বলেন, আরও প্রায় আমাদের তিনটি মামলা এই মাসেই ইনশাআল্লাহ রায়ের জন্য অপেক্ষমান।

আজকেও একজন আসামি ওবায়দুল কাদের, তার মামলার যুক্তিতর্কের শুনানি চলছে । মাহবুব উল আলম হানিফের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যেকোন দিন হতে পারে।

যাত্রাবাড়ির  অত্যন্ত নৃশংসভাবে তাইম হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে । আরও কয়েকটি মামলা কিন্তু বিচারকার্যের প্রায় শেষ পর্যায়ে । আমরা মোটা দাগে যদি বলি যে জিয়াউল আহসান-তার মামলার সাক্ষী প্রমাণের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি, আর খুব বেশি সময় নিব না

তিনি আর বলেন, এই জুলাই মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে সম্ভাব্য আগামী এক বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি । পাশাপাশি সারাদেশে ক্রসফায়ারের যে তিন হাজারের অধিক ঘটনা ঘটেছে, সে মামলাগুলোর অনেকগুলো ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে ।

আরও পড়ুন

সেউতায় অভিবাসী অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তায় জরুরি বৈঠকে ইইউ

এসময় তিনি জানান, ইতোমধ্যে কক্সবাজারে কাউন্সিলর একরাম হত্যা মামলার এবং শাপলা চত্তরের বিচারকার্যও শুরু হয়েছে । এছাড়া জুলাইয়ের বিচারগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি গুম এবং ক্রসফায়ারের ঘটনাগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি ।

তিনি বলেন, আমাদের ১২টি মামলার রিপোর্ট আমরা দিয়েছি এবং পর্যায়ক্রমে ফর্মাল চার্জ দাখিল করছি; আরো কয়েকটা বাকি আছে যেগুলো কয়েকদিনের মধ্যে দিয়ে দিব।

ভোরের আকাশ/ইউএম

চিফ প্রসিকিউটরজুলাই অভ্যুত্থান

শেয়ার করুন: