সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ নোটিশ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট সদর আদালতের সিনিয়র সহকারী জজ এ নোটিশ প্রদান করেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিসি সারওয়ার আলম।
আদালত সূত্রে জানা যায়, সিলেটের স্বনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই এ নোটিশ পাঠানো হয়।
শোকজে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।
ভোরের আকাশ//হ.র