শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মগবাজারে দুর্ধর্ষ ছিনতাইয়ে গ্রেপ্তার, সেই ৪ জন রিমান্ডে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মগবাজারে দুর্ধর্ষ ছিনতাইয়ে গ্রেপ্তার, সেই ৪ জন রিমান্ডে
মগবাজারে দুর্ধর্ষ ছিনতাইয়ে গ্রেপ্তার, সেই ৪ জন রিমান্ডে

রাজধানীর মগবাজার এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশের পর থেকে পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করে। পরে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেই চার আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ মে) আসামিদের আদালতে হাজির করা হয়। পরে তাদের ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন। এর মধ্যে মকবুল ছিনতাইয়ের মালামাল ক্রেতা। অপর তিনজন সরাসরি ছিনতাইয়ে অংশ নিতেন।

এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) সোহেলকে ঢাকার কেরানীগঞ্জ এবং অপর তিনজনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ছাড়াও নগদ ৯ হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছাড়াও ছিনতাইয়ে ব্যবহৃত দু’টি চাপাতি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ধারালো অস্ত্র হাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন ভোরবেলা রাজধানীর মগবাজার এলাকায় মামাতো বোনের বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী আব্দুল্লাহ। বাসা থেকে বের হয়ে গ্রিনওয়ে রোডে পৌঁছানো মাত্রই এক বাইকে তিনজন আরোহী এসে তার গতিরোধ করে। হেলমেট পরিহিত তিন আরোহীর দুজন নামে বাইক থেকে। 

এরপর চাপাতি হাতে তাকে আক্রমণ করতে উদ্যত হয়। এক পর্যায়ে তার কলার ধরে একটি বাড়ির গেটের কাছে নিয়ে যায়। তখন তার ঘাড়ে থাকা ব্যাগটি নিয়ে নেয় একজন। অপরজন তার মানিব্যাগ ও মোবাইলফোনটি নিয়ে নেয়। 

পরে আব্দুল্লাহকে এসে বাইকের সামনের চাকা জড়িয়ে ধরে আকুতি জানিয়ে কিছু একটা বলতে দেখা যায়। তখনও সেই দুর্বৃত্তরা কোনো কথা না বলে আবার চাপাতি দিয়ে আক্রমণ করতে উদ্যত হয় এবং এক পর্যায়ে সব নিয়ে চলে যায়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: