শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া
যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই সংকটে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে এবং এক ভয়াবহ উত্তেজনার দিকে ঠেলে দেবে।

বিবিসির খবরে বলা হয়, ইরান-ইসরায়েল সংঘাতে দুই পরাশক্তি—যুক্তরাষ্ট্র ও রাশিয়া—আলাদা অবস্থান গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র যেখানে তেহরানবিরোধী মনোভাব নিয়ে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করছে এবং সামরিক পদক্ষেপ বিবেচনা করছে, সেখানে মস্কো ইরানকে নিজেদের কৌশলগত মিত্র হিসেবে দেখে।

এ বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়। এতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধেও ইরান রাশিয়াকে ‘শাহেদ ড্রোন’ সরবরাহ করেছে, যা রুশ বাহিনীর জন্য কার্যকর প্রমাণিত হয়েছে।

ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একে ‘উস্কানিমূলক তৎপরতা’ হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলকে সামরিক সহায়তা দিলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে।

প্রসঙ্গত, ১২ জুন মধ্যরাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ও গবেষণা কেন্দ্রে আঘাত হানে। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এর জবাবে ইরান শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সংঘাত এখনও চলমান, দুই দেশই উচ্চ সতর্কতায় রয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

রাশিয়াযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: