শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিতে বিঘ্নিত হচ্ছে শান্তি প্রক্রিয়া : আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পারস্য উপসাগরে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। শুক্রবার (৮ মে) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, ওয়াশিংটনের সাম্প্রতিক আচরণ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং আস্থার সংকট তৈরি করছে।

আরাগচি বলেন, একদিকে আলোচনা ও শান্তির কথা বলা হলেও অন্যদিকে সামরিক উস্কানি ও চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। তার মতে, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর তৎপরতা ও শীর্ষ কর্মকর্তাদের কঠোর বক্তব্য কূটনৈতিক পরিবেশকে দুর্বল করছে। এতে চলমান সংলাপের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই নীতি ইরানের জনগণের মধ্যে দীর্ঘদিনের অনাস্থা আরও বাড়াচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কার্যকর সমাধানে পৌঁছাতে হলে ওয়াশিংটনকে আগ্রাসী অবস্থান ও একতরফা চাপ প্রয়োগ থেকে সরে আসতে হবে।

আরও পড়ুন

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

টেলিফোন আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক সংলাপের পক্ষে এবং গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। 


ভোরের আকাশ/ইউএম

 

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিতে বিঘ্নিত

শেয়ার করুন: