শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাইতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্যাং সহিংসতায় জর্জরিত হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে অপহরণের ঘটনায় এটিই সবচেয়ে আলোচিত ঘটনা বলে মনে করা হচ্ছে।

রোববার (১৪ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, অপহৃত কর্মকর্তার নাম জেমস বয়য়ার্ড। তিনি হাইতির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্যাবিনেট ডিরেক্টর এবং জাতীয় পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার রাজধানীর বুর্দন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

জেমস বয়য়ার্ড দেশটির অন্যতম শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার অপহরণের ঘটনা হাইতির ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও একটি উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাজধানীতে অপরাধী গ্যাংগুলোর প্রভাব ক্রমেই বাড়ছে এবং তারা এখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

হাইতিতে গ্যাংগুলোর আধিপত্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপহরণের ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে সরকারের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ছে এবং দেশটির মানবিক ও নিরাপত্তা সংকট আরও গভীর হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বয়য়ার্ডকে উদ্ধারের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কর্তৃপক্ষ। তার অবস্থান বা অপহরণের পেছনে কারা জড়িত, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: রয়টার্স 

ভোরের আকাশ/সু.পা

হাইতিতে অপহৃত

শেয়ার করুন: