শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ বহু রুটে ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী ২০২৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত তাদের বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত এবং কিছু রুটে ফ্লাইট সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আকাশপথে বিধিনিষেধ এবং আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে ঢাকা ছাড়াও শিকাগো, সাংহাই, সিঙ্গাপুর ও মালদ্বীপের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা প্রভাবিত হবেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের ভোগান্তি এড়াতে আগেভাগেই এই শিডিউল সমন্বয় করা হয়েছে, যাতে ফ্লাইট পরিচালনায় স্থিতিশীলতা বজায় থাকে।

নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলে মুম্বাই-ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমানো হবে।

উত্তর আমেরিকার ক্ষেত্রে দিল্লি-শিকাগো রুট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে দিল্লি থেকে টরন্টো ও ভ্যাঙ্কুভার রুটেও ফ্লাইট সংখ্যা হ্রাস করা হয়েছে। তবে মুম্বাই-নেওয়ার্ক রুটে প্রতিদিনের ফ্লাইট চালু থাকবে। ইউরোপের প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে—এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ গুজব। সংস্থাটি দাবি করেছে, এই সমন্বয়ের পরও তারা মাসে ১ হাজার ২০০-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

এর মধ্যে উত্তর আমেরিকায় সপ্তাহে ৩৩টি, ইউরোপে ৪৭টি এবং যুক্তরাজ্যে ৫৭টি ফ্লাইট চালু থাকবে। পাশাপাশি দূরপ্রাচ্য ও সার্ক অঞ্চলে সপ্তাহে ১৫৮টি ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। মূলত দীর্ঘ দূরত্বের ব্যয়বহুল রুটগুলোর সক্ষমতা বিবেচনায় নিয়েই এই সাময়িক কাটছাঁট করা হয়েছে।

বাতিল বা পরিবর্তিত ফ্লাইটের যাত্রীদের জন্য বিকল্প বুকিং, ভ্রমণের তারিখ পরিবর্তন বা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের কেবল সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ ও যাচাই করা তথ্যসূত্র অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

সংস্থা এয়ার ইন্ডিয়া

শেয়ার করুন: