শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনে স্কুলের খাবারে বিষাক্ত রং, ২৩৩ শিশু হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনে স্কুলের খাবারে বিষাক্ত রং, ২৩৩ শিশু হাসপাতালে
চীনে স্কুলের খাবারে বিষাক্ত রং, ২৩৩ শিশু হাসপাতালে

চীনের গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে ‘খাদ্য অনুপযোগী রং’ দিয়ে তৈরি খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে অন্তত ২৩৩ শিশু। পরীক্ষায় শিশুদের রক্তে জাতীয় সীমার তুলনায় প্রায় ২,০০০ গুণ বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে।

স্কুলের রান্নাঘর থেকে সংগৃহীত খাবারের নমুনা পরীক্ষায় এই বিপজ্জনক মাত্রার সীসার উপস্থিতি ধরা পড়ে। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকসহ আটজনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্কুলপ্রধান রান্নার দায়িত্বে থাকা কর্মীদের অনলাইনে রং কিনে আনতে বলেন। তবে যে রংটি ব্যবহার করা হয়, তার গায়ে স্পষ্টভাবে লেখা ছিলো, “খাদ্য গ্রহণের জন্য নয়”।

শিশুরা অসুস্থ হয়ে পড়ার পর রংটি গোপনে লুকিয়ে ফেলা হয়, পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে পুলিশ।

একজন অভিভাবক জানান, তার সন্তানের লিভার ও পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে।

আরেক অভিভাবক বলেন, সন্তানের মধ্যে ক্ষুধামন্দা, পেটব্যথা ও দুর্বলতা লক্ষ করেই হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা অন্তত ১০ দিনের চিকিৎসা চলবে বলে জানিয়ে দিয়েছেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম স্কুলের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে—কর্মীরা খাবারের সঙ্গে বিভিন্ন রঙিন উপাদান মেশাচ্ছেন।

এখনো নিশ্চিত নয় কতদিন ধরে এই ধরনের রং ব্যবহার করা হচ্ছিল। তবে বেশ কিছু অভিভাবক দাবি করেছেন, গত মার্চ থেকেই শিশুদের পেটব্যথা ও পায়ের ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে বিষাক্ত ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাবার সরবরাহের অভিযোগে তদন্ত চলছে। আক্রান্ত শিশুরা এখন চিকিৎসাধীন।

ভোরের আকাশ/হ.র

চীন

শেয়ার করুন: