শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রীম কোর্ট।

হিজরি ১৪৪৭ সালের শাবান মাসের ২৯ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

সেই রাতে চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই রমজান শুরু হবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

সেক্ষেত্রে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বুধবার হবে শাবানের শেষ দিন। তখন বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ওই দিন উপসাগরীয় অঞ্চলজুড়ে চাঁদ দেখা প্রায় অসম্ভব।

আরব আমিরাত, সৌদি আরক, জর্দান ও মিশরসহ বিভিন্ন দেশে একই পরিস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই দিন চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, যা খালি চোখে চাঁদ দেখাকে অসম্ভব করে তোলে।

একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণের ঘটনাও ঘটবে, যা এই জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানকে আরও স্পষ্ট করে।

ফলে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর সিদ্ধান্ত নেয়, তারা শাবান মাস ৩০ দিনে পূর্ণ করতে পারে।

সে অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনাই প্রবল।

তবে স্থানীয় নীতিমালা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে কিছু দেশে একদিন আগেও রোজা শুরু হতে পারে।

ভোরের আকাশ/নি. ব

সৌদি আরব

শেয়ার করুন: