বিয়ে এড়াতে মাথা কামালেন তরুণী! অতঃপর যা ঘটল

বিয়ে নিয়ে পরিবারের চাপ নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সমাজে নির্দিষ্ট বয়সের পর অনেক তরুণীকে বিয়ের জন্য পারিবারিক চাপের মুখে পড়তে হয়। এমনই এক ঘটনার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক তরুণীর ভিডিও, যেখানে তাকে মাথা ন্যাড়া করতে দেখা গেছে।
তবে ভিডিওটির সত্যতা কিংবা এর পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাল পোশাক পরা এক তরুণী শান্তভাবে বসে আছেন। একজন নাপিত তার মাথার চুল কামিয়ে দিচ্ছেন। পুরো সময়জুড়ে তার মুখে ছিল মৃদু হাসি। ভিডিওতে লেখা ছিল, ‘মা আমার বিয়ে ঠিক করেছিলেন।’
ভিডিওটি দেখে অনেকেই ধারণা করছেন, পরিবারের নির্ধারিত বিয়ে এড়াতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। তবে ভিডিও বা পোস্টে তরুণী নিজে কোথাও স্পষ্টভাবে এমন দাবি করেননি।
তরুণীর পরিচয়, তিনি কোন অঞ্চলের বাসিন্দা কিংবা ঘটনার পর পরিবারের প্রতিক্রিয়া—এসব বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি ‘Keerthana.Menon’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এটি ইতোমধ্যে প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় চার লাখ লাইক এবং ছয় হাজারের বেশি মন্তব্য পড়েছে।
মন্তব্যে কেউ এটিকে নারীর স্বাধীনতার প্রতীক হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি ধর্মীয় মানত বা আচার পালনের অংশও হতে পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে মাথার চুল উৎসর্গ করার প্রচলন রয়েছে। তাই ভিডিওটির সঙ্গে বিয়ে এড়ানোর সম্পর্ক রয়েছে—এমন দাবি নিশ্চিত করার মতো পর্যাপ্ত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, ভাইরাল ভিডিওটির দাবির স্বাধীনভাবে যাচাই এখনো সম্ভব হয়নি। তাই বিয়ে এড়ানোর উদ্দেশ্যেই তরুণী মাথা ন্যাড়া করেছেন—এমন দাবি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ভোরের আকাশ/এনএ