শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান চুক্তি ‘যথার্থ’: লেবাননে হামলা পছন্দ হয়নি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি চূড়ান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘এক পয়সাও খরচ’ করবে না। এ ধরনের দাবি ও গুঞ্জনকে তিনি ভিত্তিহীন এবং হাস্যকর বলে অভিহিত করেছেন। মঙ্গলবার (১৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সঙ্গে হওয়া সমঝোতাকে ‘যথার্থ’ ও ‘চমৎকার’ চুক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গত সপ্তাহে তিনি ইরানে হামলা চালাতে চাননি। তবে পরিস্থিতি এমন ছিল যে যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো বিকল্প ছিল না।

চুক্তি স্বাক্ষরের আগে বৈরুতে ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমি তাদের জানিয়েছি যে বিষয়টি আমার পছন্দ হয়নি। আমি মোটেও এটি সমর্থন করিনি।”

লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছে, যার ফলে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে। তার ভাষায়, “কাউকে খুঁজতে গিয়ে প্রতিবার একটি করে অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করার প্রয়োজন নেই। এসব ভবনে অসংখ্য সাধারণ মানুষ বসবাস করে।”

ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ ইস্যু মোকাবিলার দায়িত্ব সিরিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ তিনি ইসরায়েলকে দিয়েছেন। কারণ তার বিশ্বাস, এ ক্ষেত্রে সিরিয়া আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “চুক্তি বহাল থাকবে। কারণ আমি এটিকে একটি সীমিত সংঘাত হিসেবে দেখি। ইরান বড় বিষয়, তবে আমাদের জন্য একটি ছোট কাঁটার মতো সমস্যা রয়েছে, আর সেটি হলো হিজবুল্লাহ।”

এর আগে শান্তি চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইতোমধ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে এবং বহু তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করে যাত্রা করছে। এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক অভিযান বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের গণমাধ্যমগুলো এই সমঝোতাকে তেহরানের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে।

আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর হরমুজে তেলবাহী ট্যাঙ্কার চলাচল শুরু

ঘারিভাবাদি জানান, কাতারের মধ্যস্থতায় প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টাব্যাপী আলোচনা শেষে উভয় পক্ষ এই প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। অন্যদিকে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তারা বুঝিয়ে দিয়েছে যে পরাজয় মেনে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না।

তবে চুক্তি সত্ত্বেও ওয়াশিংটনের প্রতি তেহরানের অবিশ্বাস এখনো কাটেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের গভীর সন্দেহ ও অবিশ্বাস রয়ে গেছে। তাদের মতে, এই সমঝোতা কেবল উত্তেজনা প্রশমনের একটি প্রাথমিক পদক্ষেপ। সূত্র: আল জাজিরা 

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: