শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘রাশিয়াগেট’ তথ্য জালিয়াতি তদন্তে ওবামা প্রশাসনের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘রাশিয়াগেট’ তথ্য জালিয়াতি তদন্তে ওবামা প্রশাসনের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের পদক্ষেপ
‘রাশিয়াগেট’ তথ্য জালিয়াতি তদন্তে ওবামা প্রশাসনের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের পদক্ষেপ

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘রাশিয়ার হস্তক্ষেপ’ নিয়ে তথ্য জালিয়াতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এ তদন্তের আওতায় ঠিক কারা থাকছেন বা কী ধরনের অভিযোগ আনা হতে পারে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর খবরে বলা হয়, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তদন্ত প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে গ্র্যান্ড জুরিতে প্রসিকিউটর নিয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সাবেক গোয়েন্দা প্রধানের সুপারিশের ভিত্তিতেই এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, ‘রাশিয়াগেট’ পুরোপুরি ছিল রাজনৈতিক ষড়যন্ত্র। তার অভিযোগ, ডেমোক্র্যাটরা ইচ্ছাকৃতভাবে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক স্থাপনের ভুয়া তথ্য তৈরি করেছিল।

বর্তমানে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী তুলসি গ্যাবার্ড সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ওবামা প্রশাসন বহু বছর ধরে গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে গ্যাবার্ড লিখেছেন, “মার্কিন ইতিহাসে গোয়েন্দা সংস্থার সবচেয়ে ভয়াবহ রাজনৈতিকীকরণের প্রমাণ পাওয়া গেছে।”

তার এই প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি আরও গুরুত্ব পায়। গ্যাবার্ডের দাবি যাচাইয়ে একটি ‘স্ট্রাইক ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ।

তবে ওবামার পক্ষ থেকে গ্যাবার্ড ও ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, “এসব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অভিযোগ, যা জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর উদ্দেশ্যেই আনা হয়েছে।”

ডেমোক্র্যাট শিবিরও গ্যাবার্ডের প্রতিবেদনকে অবাস্তব বলে অভিহিত করেছে। তাদের দাবি, ২০১৭ সালের গোয়েন্দা সংস্থার সম্মিলিত রিপোর্টে বলা হয়েছিল, রাশিয়া ট্রাম্পকে সাহায্য করতে এবং হিলারি ক্লিনটনকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু ভোটের ফল পাল্টে দেওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়া বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে— তারা কখনোই ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেনি।

সূত্র: সিবিএস নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: