শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধের মধ্যেই ইরানে ২১২ বিলিয়ন ঘনমিটারের গ্যাসের সন্ধান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমেরিকার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বিশাল এক গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। নতুন সেই খনিতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট বা ২১২ দশমিক ৪ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে এই খনির সন্ধান মিলেছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেছেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, নতুন এই খনিটিতে যে গ্যাসের সন্ধান মিলেছে, সেটিতে হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপাদানের মাত্রা বেশ কম। ফলে খনিটি থেকে গ্যাসের উত্তোলন তুলনামূলকভাবে বেশ সহজ ও সাশ্রয়ী হবে।

উল্লেখ্য, জ্বালানি তেলের পাশাপাশি ইরান প্রাকৃতিক গ্যাসেও বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত দেশটির গ্যাস খনিগুলো থেকে প্রতিদিন ৬৫০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করা হতো।

আরও পড়ুন

ইরান যুদ্ধে ‌‘নতুন ধাপে’ যাচ্ছে যুক্তরাষ্ট্র, পাশে চায় মিত্রদের

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের মোহসিন পাকনেজাদ জানিয়েছেন, নতুন আবিষ্কৃত খনিটি থেকে সম্ভবত সম্পূর্ণ গ্যাস তোলা সম্ভব হবে না। ২১২ দশমিক ৪ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মধ্যে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ১৬০ বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি।

এমন এক সময়ে ইরানে এই গ্যাসের খনি আবিষ্কৃত হলো, যখন মার্কিন বাহিনীর মুহুর্মুহু আক্রমণে দেশটির তেল ও গ্যাস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে গ্যাসের দৈনিক উত্তোলন। ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসে ইরান প্রতিদিন গড়ে মাত্র ২৩০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলন করতে পেরেছে। সূত্র : ব্লুমবার্গ, এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

ইরান

শেয়ার করুন: