শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পারমাণবিক হুমকিতেও ভয় পায় না নতুন ভারত: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পারমাণবিক হুমকিতেও ভয় পায় না নতুন ভারত: মোদি
পারমাণবিক হুমকিতেও ভয় পায় না নতুন ভারত: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পারমাণবিক অস্ত্রের হুমকি নতুন ভারতকে দমাতে পারবে না। কাশ্মিরের পেহেলগাম হামলার জবাবে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ সফলতার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মোদি বুধবার (১৭ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের ধার জেলায় নিজের ৭৫তম জন্মদিনে এক জনসভায় এ বক্তব্য দেন। তিনি জানান, অপারেশন সিন্দুরে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করা হয়েছে এবং জইশ-ই-মোহাম্মদের ক্ষয়ক্ষতি পাকিস্তানের সন্ত্রাসপৃষ্ঠপোষকতা উন্মোচন করেছে।

মোদি বলেন, “এটা নতুন ভারত। কাউকে ভয় পায় না। ভারতীয় সেনারা শত্রুর ঘরে ঢুকে আঘাত হানতে পারে। নতুন ভারত পারমাণবিক হুমকিতেও ভয় পায় না।” তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক হুঁশিয়ারির কথাও উল্লেখ করেন, যেখানে মুনির জানিয়ে দিয়েছিলেন, ভারত-পাক যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

এদিন মোদি প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজন অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্রা) পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি ‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ এবং ‘জাতীয় পুষ্টি মাস’ কর্মসূচির উদ্বোধন করেন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পিএম মিত্রা প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে সাতটি বিশ্বমানের টেক্সটাইল উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। ধার জেলার ভৈনসোলা গ্রামে প্রায় ২,১৫৮ একর জায়গায় তৈরি এই পার্ক তুলা উৎপাদকদের সুবিধা দেবে।

‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ কর্মসূচি আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে এবং এতে বিশেষভাবে নারীদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, লিঙ্গ সমতা, কিশোরী অ্যানিমিয়া নিয়ন্ত্রণ ও সক্রিয় জীবনধারাকে অগ্রাধিকার দেওয়া হবে।

মোদি এদিন ঐতিহাসিক স্মৃতিও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ১৯৪৮ সালের এই দিনে সরদার প্যাটেলের নেতৃত্বে ভারতীয় সেনারা হায়দরাবাদকে স্বাধীন করেছে এবং ভারতের মর্যাদা ফিরিয়ে এনেছে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন নিজামশাসিত হায়দরাবাদ রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়।

ভোরের আকাশ // হ.র

নরেন্দ্র মোদীপারমাণবিক শক্তি

শেয়ার করুন: