শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলছে হরমুজ প্রণালি, থাকবে না টোল : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা চুক্তির ফলাফল হিসেবে আগামী ১৯ জুন (শুক্রবার) থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই প্রণালি ব্যবহারের জন্য কোনো দেশকে আর টোল দিতে হবে না।

রোববার (১৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি স্বাক্ষরের পর মাইন অপসারণের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। অপসারণ শেষ হলে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য এটি পুরোপুরি উন্মুক্ত থাকবে। আর একটি কথা, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য কখনো কাউকে আর টোল দিতে হবে না।” একই বক্তব্য তিনি রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারেও পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরান এই প্রণালিতে অবরোধ আরোপ করে। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে জলমাইন পাতে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনে বলা হয়, এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না; অন্য দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রেও অনুমতি ও টোল বাধ্যতামূলক করা হয়।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। সরবরাহ ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়ে যায় এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়।

আরও পড়ুন

মহাকাশে চীনের একসঙ্গে ৮ উপগ্রহ

এদিকে ৪০ দিনের সংঘাতের পর গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ইরানের কিছু সামুদ্রিক বন্দরে পাল্টা অবরোধ আরোপ করে। এতে ইরানের বন্দর কার্যক্রমও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়।

পরবর্তীতে পাকিস্তান ও কাতারের কূটনৈতিক উদ্যোগে দুই দেশ সমঝোতায় পৌঁছায় বলে জানা গেছে। চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ৬০ দিন সময় নির্ধারণ করা হয়েছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও জলমাইন অপসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র : সিএনএন, বিবিসি

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: