শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের সঙ্গে ইইউর জরুরি ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলমান সংকট নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস।

রোববার (২২ মার্চ) তাদের মধ্যে এই আলাপ হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইইউর এক কর্মকর্তা।

আরাগচি ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন কালাস। ইইউর ওই কর্মকর্তা জানান, চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি।

ফোনালাপে চলমান যুদ্ধ, জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উঠে আসে। এর আগে গত বুধবারও আরাগচির সঙ্গে আলাপে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন কালাস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নতুন যে হুমকি দেওয়া হচ্ছে, তা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা 

ভোরের আকাশ/এসএইচ 

হরমুজ প্রণালি

শেয়ার করুন: