শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনার খবর নাকচ করে দিয়ে ‘চূড়ান্ত বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণ বিজয় না আসা পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে বলে দাবি করার পর ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এলো। যদিও ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনার কথা অস্বীকার করে আসছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।

জেনারেল আলিয়াবাদি ‘পূর্ণ বিজয়’ বলতে ঠিক কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনও আলোচনায় কোনও ধরনের ছাড় দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেই দেশটির সামরিক বাহিনী এমন শক্ত অবস্থান নিয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ইরানের ওপর পুনরায় কোনও হামলা চালানো হবে না, এমন নিশ্চয়তা পেলেই কেবল চলমান যুদ্ধ বন্ধ হতে পারে।

ভোরের আকাশ/নি

ইরান

শেয়ার করুন: