শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব দেওয়ার পর ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করে একথা বলেন।

তার এ কথার মধ্য দিয়ে ইরানের সংঘে সংঘাত আবার উস্কে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত ৮ই এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান ট্রাম্প। এই যুদ্ধবিরতি চলার মধ্যেই মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব ইরানকে পাঠায় যুক্তরাষ্ট্র। রোববার সেই প্রস্তাবেরই জবাব দিয়েছে ইরান।

আরও পড়ুন

রাজস্ব ব্যবস্থায় সংস্কার ছাড়া দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব নয় : অর্থমন্ত্রী

এতে তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়ার পাশাপাশি যুদ্ধ ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছে, হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে বলেছে, আর কোনও হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে এবং ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে। ট্রাম্প তাৎক্ষণিকভাবেই ইরানের এই জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন।

এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন কোথায় দাঁড়িয়ে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, “তারা (ইরান) আমাদের কাছে যে আবর্জনা (জবাব) পাঠিয়েছে, সেটি পড়ার পর আমি বলব- যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটি পড়িওনি।”

“আমি বলব যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে। যেখানে চিকিৎসক এসে বলবে, স্যার আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।” তবে যুদ্ধবিরতি নিয়ে এমন মন্তব্য করার পর ট্রাম্প একথাও বলেছেন যে, তার প্রশাসন এখনও একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারে।

ভোরের আকাশ/ইউএম
 

ট্রাম্প

শেয়ার করুন: