শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ ও হামলার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন করে আগ্রাসী কোনো পদক্ষেপ নেওয়া হলে তেহরান দ্রুত ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে।

আরাগচি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যও প্রত্যাখ্যান করেন। এর আগে রুবিও অভিযোগ করেছিলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে ইরান হামলা চালাচ্ছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তাদের সামরিক অভিযান আন্তর্জাতিক নৌপরিবহনকে লক্ষ্য করে নয়; বরং আত্মরক্ষামূলক পদক্ষেপ।

তিনি বলেন, ইরানি বাহিনী এমন স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র বেসামরিক জাহাজ চলাচলে হামলা চালায় এবং বিদ্যমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

আরাগচি লেখেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও যুদ্ধ যা অর্জন করতে পারেনি, আরও যুদ্ধ করেও তা অর্জন করা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলাগুলোকেও আত্মরক্ষামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন

ককরোচ জনতা পার্টির প্রথম সংবাদ সম্মেলন, মুখপাত্র নিয়োগ

সাম্প্রতিক হামলায় কুয়েত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানা এক হামলায় একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরাগচির দাবি, ইরানি বাহিনী এমন সব স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, যেগুলো যুক্তরাষ্ট্রের বাহিনী ব্যবহার করে এবং যেখান থেকে বেসামরিক জাহাজ চলাচলে হামলা কিংবা যুদ্ধবিরতি ভঙ্গের কার্যক্রম পরিচালিত হয়। সূত্র : আল জাজিরা

ভোরের আকাশ/এম

আরাগচি

শেয়ার করুন: